ডেঙ্গুজ্বরে পুরনো ঢাকার অনেকে আক্রান্ত। অনেকে বাসায় চিকিত্সা নিরাপদ মনে করেন না, তাই হাসপাতালে ভর্তি হয়েছেন। এ চিকিত্সার ব্যয় কম নয়। ইতিমধ্যে সরকারি হিসেবে পাঁচ জনের মৃত্যুর কথা বলা হলেও প্রকৃত অর্থে সারা দেশে ডেঙ্গু রোগে মৃতের সংখ্যা আরো বেশি হবে। এ রোগ মহামারী আকারে যাতে ছড়িয়ে না পড়ে, সেজন্য জনসচেতনতা বাড়াতে প্রতিটি ওয়ার্ড ও স্কুলে এর ভয়াবহতা তুলে ধরে প্রতিকারের বিষয়ে প্রয়োজনীয় পরামর্শ দেওয়া একান্ত জরুরি। ডেঙ্গু রোগের চিকিত্সার ক্ষেত্রে সচেতনতাই উত্তম। এ ব্যাপারে স্বাস্থ্য অধিদপ্তর এবং ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশনের দৃষ্টি আকর্ষণ করছি।
মাহবুব উদ্দিন চৌধুরী
১৭ ফরিদাবাদ-গেন্ডারিয়া, ঢাকা ১২০৪
