ওয়ানডে খেলতে শ্রীলঙ্কায় উড়াল দিলেন তামিম-সাকিবরা

আপডেট : ২৭ জুন ২০২৫, ১৬:০৩

কলম্বো টেস্টের তৃতীয় দিনে লড়ছে বাংলাদেশ এবং শ্রীলঙ্কা। এই টেস্ট চলাকালীন সময়ে শুক্রবার (২৭ জুন) বাংলাদেশ দলের ওয়ানডে সদস্যরা দেশ ছেড়েছেন। এই বহরে ক্রিকেটারসহ সবমিলিয়ে রয়েছেন ১০ জন সদস্য। 

দলের সঙ্গে বহরে আছেন তানজিদ হাসান তামিম, তানজিম হাসান সাকিব, পারভেজ হোসেন ইমন, রিশাদ হোসেন, তাওহীদ হৃদয়সহ বাকি সদস্যরা। কন্ডিশনিং কোচ নাথান কেলিও আছেন এই বহরে। 

আগামী ২ জুলাই কলম্বোতে শুরু হবে ওয়ানডে সিরিজ। একই মাঠে দ্বিতীয় ওয়ানডে ৫ জুলাই, ৮ জুলাই তৃতীয় ও শেষ ওয়ানডে পাল্লেকেলেতে।

শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে স্কোয়াড: মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, নাইম শেখ, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, লিটন দাস, জাকের আলী অনিক, শামীম পাটোয়ারী, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, মোস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, নাহিদ রানা ও হাসান মাহমুদ। 

ইত্তেফাক/জেডএইচ