ঢাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা, অপরিবর্তিত থাকবে তাপমাত্রা

আপডেট : ২৮ জুন ২০২৫, ০৯:১০

আজ রাজধানী ঢাকায় এবং আশপাশের অঞ্চলে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে আকাশ থাকবে অস্থায়ীভাবে আংশিক মেঘলা।

আবহাওয়া অধিদপ্তর শনিবার (২৮ জুন) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়া পূর্বাভাসে আরও জানিয়েছে, হালকা বৃষ্টি হলেও দিনের তাপমাত্রার কোনো পরিবর্তন হবে না। এ ছাড়া দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০–১৫ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে বলে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে।

আজ সকাল ৬টায় ঢাকা ও আশপাশের এলাকার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৮ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। আর ঢাকার বাতাসে আর্দ্রতা পরিমাপ করা হয়েছে ৮৩ শতাংশ। এদিকে গতকাল বুধবার ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৩ ডিগ্রি সেলসিয়াস। আর আজকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৮ ডিগ্রি সেলসিয়াস। একই সঙ্গে গত ২৪ ঘণ্টায় রাজধানীতে বৃষ্টিপাতের পরিমাণ ছিল ট্রেস, অর্থাৎ খুব অল্প পরিমাণ বৃষ্টির রেকর্ড পাওয়া গেছে।

 

ইত্তেফাক/কেএইচ