সিলেটে হজরত শাহজালাল (রহ). এর ৭০০তম ওরস গতকাল মঙ্গলবার শুরু হয়েছে। ওরসে যোগ দিতে এসেছেন দেশ-বিদেশের লাখো ভক্ত-আশেকান। তাদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে মাজার প্রাঙ্গণ।
মঙ্গলবার সকালে মাজারের ওপর গিলাফ চড়ানোর মধ্য দিয়ে শুরু হয় হযরত শাহজালাল (রহ.) এর ওরস। সকালের দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে গিলাফ চড়ান সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী। মাজারসহ আশপাশের এলাকা এখন লোকে লোকারণ্য। ভক্তরা মিছিল সহকারে মাজারে গিলাফ নিয়ে আসছেন। ওরসের কারণে মাজারের আশপাশের রাস্তায় যানজটের সৃষ্টি হয়েছে। এদিকে মাজার ও আগত ভক্তদের নিরাপত্তায় এসএমপি সিসি ক্যামেরা স্থাপন করেছে। পোশাকে ও সাদা পোশাকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য অবস্থান করছে। বুধবার শেষ রাতে আখেরি মোনাজাতে তবারক বিতরণের মাধ্যমে শেষ হবে ওরস।
