হামলা আরও জোরদারের শঙ্কা 

গাজার অধিবাসীদের সরে যেতে বলল ইসরায়েল 

আপডেট : ২৯ জুন ২০২৫, ১৪:২৩

উত্তর গাজা উপত্যকার এলাকা থেকে অধিবাসীদের সরে যেতে রোববার (২৯ জুন) সতর্কতা জারি করেছে ইসরায়েলি সেনাবাহিনী। এরমধ্যে গাজা শহরের কিছু অংশ এবং আশেপাশের এলাকার কিছু অংশও রয়েছে। খবর এএফপির। 

ইসরায়েলি সামরিক বাহিনীর মুখপাত্র আভিচায় আদরাই উত্তর গাজার মানচিত্রের সঙ্গে এক্স-এ একটি পোস্ট করে এক বিবৃতি দিয়েছেন।

তিনি বলেছেন, বাসিন্দাদের নিরাপত্তার জন্য অবিলম্বে দক্ষিণে আল-মাওয়াসির দিকে নাগরিকদের সরে যেতে হবে। সন্ত্রাসী সংগঠনগুলোর সক্ষমতা ধ্বংস এবং তাদের প্রতিহত করার জন্য ইসরায়েলি বাহিনী এই এলাকাগুলোতে তীব্র শক্তি প্রয়োগ করবে এবং সামরিক অভিযানগুলো তীব্র এবং প্রসারিত হবে। 

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাসের সঙ্গে ইসরায়েলের ২০ মাসেরও বেশি সময় ধরে সংঘাত চলছে। এতে গাজায় ৫৫ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত হয়েছে লক্ষাধিক। সেই সঙ্গে ঘর ছাড়া হয়েছেন লাখ লাখ ফিলিস্তিনি। 

ইত্তেফাক/এসআর