বজ্রপাতে কৃষকের মৃত্যু

আপডেট : ২৩ জুলাই ২০১৯, ২২:৪৮

বজ্রপাতে নীলফামারীতে সফিউদ্দিন নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকেলে সদর উপজেলার চওড়া বড়গাছা ইউনিয়নের নতিবাড়ি এলাকায় ঐ ঘটনা ঘটে। সফিউদ্দিন ঐ গ্রামের বছিরউদ্দিনের ছেলে।

ইউনিয়নের চার নম্বর ওয়ার্ড সদস্য রফিকুল ইসলাম জানান, বাড়ির পাশে আমন ধানের চারা রোপণ করছিলেন। এ সময় বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যান সফিউদ্দিন ।