শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসে জনবল সংকট

আপডেট : ২৩ জুলাই ২০১৯, ২২:৫০

শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসে বিভিন্ন পদে ২১জন কর্মকর্তা-কর্মচারীর মধ্যে বর্তমানে কর্মরত আছেন ১৫জন। দীর্ঘদিন থেকে ছয়টি পদ শূন্য থাকায় কাজকর্ম সম্পাদনে বিঘ্ন সৃষ্টি হওয়া যেন নিয়মে পরিণত হয়েছে। অতিরিক্ত চাপের মুখে কাজ করতে হচ্ছে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের।

উপজেলা  নির্বাহী  অফিস সূত্রে জানা গেছে, শূন্য ছয়টি পদের মধ্যে রয়েছে অফিস সহকারী পদে একজন, সিও পদে একজন, উচ্চমান অফিস সহকারী পদে একজন, প্রশাসনিক কর্মকর্তা পদে একজন, কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে একজন ও প্রসেস সার্ভার পদে একজন।

এ ব্যাপারে শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা চৌধুরী রওশন ইসলাম বলেন, দীর্ঘদিন ধরে ছয়টি পদ শূন্য রয়েছে। জনবল সংকটের কারণে অতিরিক্ত চাপ থাকলেও অফিসের কোনো কাজ ঝুলে নেই। যথাসময়েই সম্পূর্ণ হয়ে আসছে।