বরিশালে পৃথক ঘটনায় তিন জনের মৃত্যু

আপডেট : ২৩ জুলাই ২০১৯, ২২:৫০

বরিশাল শেবাচিম হাসপাতালে পৃথক ঘটনায় চিকিত্সাধীন অবস্থায় সোমবার রাতে তিন জনের মৃত্যু হয়েছে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, বাকেরগঞ্জের চরাদী এলাকার ইলেকট্রিশিয়ান ফয়সাল (২৮) বিদ্যুত্স্পৃষ্টে গুরুতর আহত হলে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসে স্বজনরা। এ সময় কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন। এছাড়া পটুয়াখালীতে সড়ক দুর্ঘটনায় আহত পাঁচ বছরের শিশু সাইদুলকে শেবাচিম হাসপাতালে ভর্তি করা হলে রাতে চিকিত্সাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সে পটুয়াখালী জেলা সদরের চৌমাথা ব্রিজ এলাকার শাহআলম মৃধার ছেলে। অপরদিকে নেশাজাতীয় দ্রব্য সেবন করায় কলেজছাত্র প্রদীপ সুতার দীপ্ত (২০) চিকিত্সাধীন অবস্থায় মারা গেছে। সে পিরোজপুরের নেছারাবাদ উপজেলার ইদেলকাঠী এলাকার পরিমল সুতারের ছেলে।

শেবাচিম হাসপাতালের ওয়ার্ড মাস্টার মো. ইউনুস খান জানান, লাশগুলো ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।