বিদ্যুতের স্থাপিত ডিজিটাল প্রিপেইড মিটার প্রত্যাহার ও নতুন মিটার স্থাপন বন্ধের দাবিতে পিরোজপুরের গ্রাহকরা মানববন্ধন করেছে। মঙ্গলবার সকালে শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডবাসীর আয়োজনে এ মানববন্ধন হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন, সাবেক পৌর কাউন্সিলর আনোয়ারুল কবির সিকদার, সাংস্কৃতিক কর্মী খালিদ আবু, ব্যবসায়ী মো. ফারুখ শেখ, পরিবহন শ্রমিক নেতা মো. হান্নান শেখ প্রমুখ।
তারা বলেন, মিটারের মিটার রিডার এখন গ্রাহক নিজেই। তারপরও কেন প্রতি মাসে ডিমান্ড চার্য নেওয়া হয়? এছাড়া কোনো সরকারি অফিস বা বড় বড় সংস্থায় এই প্রি-পেইড মিটার লাগানো হয়নি। শুধু মাত্র সাধারণ মানুষের ঘরেই বাধ্যতামূলক লাগানো হয়েছে। তাই প্রি-পেইড মিটার বন্ধ করে আগের ডিজিটাল মিটারের প্রতিস্থাপনের দাবি জানান বক্তারা।
