ভূঞাপুরে কম্পিউটার প্রজেক্টরসহ গ্রেফতার দুই

আপডেট : ২৩ জুলাই ২০১৯, ২২:৫১

ভূঞাপুরে ফলদা রামসুন্দর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের চুরি যাওয়া কম্পিউটার ও প্রজেক্টরসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাতে উপজেলার ফলদা বাজার ও গোপালপুর উপজেলার দৌলতপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃরা হলো—উপজেলার ফলদা হিন্দুপাড়া গ্রামের হূদয়, গোপালপুর উপজেলার দৌলতপুর গ্রামের মাসুদ রানা। গ্রেফতার দুইজনের মধ্যে মঙ্গলবার হূদয়কে পাঁচ দিনের রিমান্ড চেয়ে টাঙ্গাইল কোর্টে প্রেরণ করেছে পুলিশ।

উপজেলা মাধ্যমিক কর্মকর্তা শাহিনুর ইসলাম জানান, বিদ্যালয়ে চুরি হওয়ার বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

ভূঞাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. লিটন জানান, চুরির ঘটনায় জড়িত থাকায় দুইজনকে গ্রেফতার করা হয়েছে। সেই সাথে চুরি যাওয়া কম্পিউটার সিপিইউ তিনটি ও প্রজেক্টর উদ্ধার করা হয়েছে। বাকি দুইটি সিপিইউ উদ্ধারে অভিযান অব্যাহত আছে। গ্রেফতারকৃতদের একজনকে পাঁচ দিনের রিমান্ড চেয়ে টাঙ্গাইল কোর্টে প্রেরণ করা হয়েছে।