নওগাঁর ধামইরহাটে পারিবারিক কলহের জেরে স্ত্রী সাবিনা আক্তারকে গলা কেটে হত্যা করা হয়েছে। ঘটনার পর স্বামী নুর মোহাম্মদ পলাতক রয়েছেন।
সোমবার রাতে উপজেলার রামরামপুরে এ ঘটনা ঘটে।
ধামইরহাট থানার ওসি জাকিরুল ইসলাম জানান, নুর মোহাম্মদের দ্বিতীয় স্ত্রী সাবিনা। রাতে তাদের মধ্যে কলহ হয়। সে সময় সাবিনাকে হাসুয়া দিয়ে কুপিয়ে হত্যা করা। এরপর স্বামী নুর মোহাম্মদ পালিয়ে যান।
ওসি আরো জানান, মৃত গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।
