চলতি বছর রাজস্ব আদায় ৩ লাখ ৬০ হাজার ৯২২ কোটি টাকা: এনবিআর চেয়ারম্যান

আপডেট : ৩০ জুন ২০২৫, ১৬:৫৫

কয়েক সপ্তাহ ধরে কার্যত অচল ছিল জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কার্যক্রম। তবে সোমবার (৩০ জুন) সকাল থেকে কাজে ফিরেছেন কর্মকর্তা-কর্মচারীরা। আন্দোলন স্থগিতের পর প্রথম কার্যদিবসে কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে সব ভুলে কাজে মনোনিবেশ করার আহ্বান জানিয়েছেন এনবিআর চেয়ারম্যান মো. আব্দুর রহমান খান।

তিনি বলেন, ‘গত কয়েক দিনের অস্থিতিশীলতায় কিছুটা রাজস্ব ক্ষতি হয়েছে। তবে এখন সবাইকে নিয়ে একসঙ্গে কাজ করতে চাই। এই মুহূর্তে একমাত্র লক্ষ্য হওয়া উচিত রাজস্ব আহরণে গতি ফিরিয়ে আনা।’

সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, ২০২৪-২৫ অর্থবছরের শেষ দিন (৩০ জুন) সকাল ১০টা পর্যন্ত মোট ৩ লাখ ৬০ হাজার ৯২২ কোটি টাকা রাজস্ব আদায় হয়েছে। চলতি অর্থবছরে আগের বছরের চেয়ে বেশি রাজস্ব আদায়ের প্রত্যাশাও ব্যক্ত করেন এনবিআর চেয়ারম্যান।

ইত্তেফাক/এটিএন