সোনাতলায় বন্যার পানিতে পড়ে শিশুসহ দুই জনের মৃত্যু

আপডেট : ২৩ জুলাই ২০১৯, ২২:৫২

সোনাতলায় বন্যার পানিতে পড়ে এক বৃদ্ধ ও এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার এ ঘটনা ঘটে। ঐদিন বেলা পৌনে তিনটার দিকে কামারপাড়া গ্রামের রোস্তম আলী প্রামানিকের তিন বছরের ছেলে সাফায়েত হোসেন বাড়িসংলগ্ন বন্যার পানিতে পড়ে মারা যায়। একই দিন বিকেল সোয়া ছয়টার দিকে আড়িয়া চকনন্দন গ্রামের মকবুল হোসেন (৮০) দুধ বিক্রির জন্য বাড়ির সামনে হাঁটু পর্যন্ত পানি রাস্তা দিয়ে স্থানীয় আড়িয়ারঘাট বাজারে যাচ্ছিলেন। পথে বন্যার পানিতে রাস্তায় পা পিছলে পড়ে তিনি মারা যান।