ফরিদগঞ্জে স্থাপিত হয়নি ফায়ার সার্ভিস স্টেশন

আপডেট : ২৩ জুলাই ২০১৯, ২২:৫৩

জেলার মধ্যে ফরিদগঞ্জ উপজেলা আয়তন ও জনসংখ্যার দিক থেকে সর্ববৃহত্। কিন্তু স্বাধীনতার ৪৮ বছর অতিবাহিত হলেও এখন পর্যন্ত এখানে ফায়ার সার্ভিস স্টেশন স্থাপন হয়নি। ফলে প্রতিবছর কোটি কোটি টাকার সম্পদ পুড়ে ছাই হচ্ছে। তাছাড়া আগুনে পুড়ে অনেক প্রাণহানির ঘটনাও ঘটছে।

সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ এইচ মাহফুজুল হক জানান, দায়িত্বে থাকা অবস্থায় উপজেলায় ফায়ার সার্ভিস স্টেশন স্থাপনের প্রথম প্রস্তাবটি জমি সংক্রান্ত জটিলতায় বাতিলের পর পরবর্তীতে আরেকটি প্রস্তার পাঠানো হলে সেটি মন্ত্রণালয় থেকে অনুমোদনের পর অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আমাকে নিয়ে জায়গা পরিদর্শন করেছেন। আশা করা যায় অল্প সময়ের মধ্যেই স্থাপিত হবে।

এদিকে চাঁদপুর জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খান ফরিদগঞ্জ ফায়ার সার্ভিসের জায়গা অধিগ্রহণের ফাইলটি স্বাক্ষর করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা বিভাগে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন।