ভারত থেকে বাংলাদেশে আসার পথে উপজেলার কানাইডাঙ্গা গ্রামের মাঠ থেকে আটককৃত ১৭৫টি বিভিন্ন প্রজাতির কচ্ছপ অবমুক্ত করা হয়েছে। মঙ্গলবার সকালে ৫৮ বিজিবির অভিযানে আটককৃত কচ্ছপগুলো কপোতাক্ষ নদে অবমুক্ত করা হয়।
বিজিবি সূত্রে প্রকাশ, সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ৫৮ বিজিবির যাদবপুর বিওপির টহল দল অভিযান চালিয়ে ভারত থেকে বাংলাদেশে আসার পথে উপজেলার কানাইডাঙ্গা গ্রামের মাঠ থেকে ১৭৫টি বিভিন্ন প্রজাতির কচ্ছপ আটক করে। কচ্ছপগুলো খালিশপুর ৫৮ ব্যাটালিয়নের সামনে কপোতাক্ষ নদে অবমুক্ত করেন ৫৮ বিজিবির অধিনায়ক লে. কর্নেল কামরুল আহসান। এ সময় উপস্থিত ছিলেন ৫৮ বিজিবির উপঅধিনায়ক মেজর কামরুল হাসান, সহকারী পরিচালক নজরুল ইসলাম, কোটচাঁদপুর আঞ্চলিক বন কর্মকর্তা আতিয়ার রহমান, মহেশপুর প্রেসক্লাবের সভাপতি আব্দুর রহমান প্রমুখ।
