রাজশাহী মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (রামেবি) ভিসি অধ্যাপক ডা. মাসুম হাবিবকে অপসারণ করে সত্ ও যোগ্য ভিসি নিয়োগের দাবিতে প্রধানমন্ত্রীকে স্মরিকলিপি দেওয়া হয়েছে।
সোমবার স্থানীয় সামাজিক সংগঠন ‘জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদ’ সভাপতি সাইদুর রহমান ও সাধারণ সম্পাদক আসলাম উদ-দৌলা রাজশাহীর জেলা প্রশাসক হামিদুল হকের হাতে এ স্মারকলিপি প্রদান করেন।
স্মারকলিপিতে রামেবি ভিসির বিরুদ্ধে জামায়াত-বিএনপি তোষণ, নিয়োগে ইউজিসির নিষেধাজ্ঞা ও রামেবি আইন অমান্য এবং বাণিজ্য, শীর্ষ কর্মকর্তাদের নিয়ে ভিসির ঢাকায় অবস্থান, প্রশ্নপত্র সেটার-মডারেটরে ব্যাপক অনিয়মসহ স্থানীয় আওয়ামী লীগ, স্বাচিপ-বিএমএ ও সুশীল সমাজের নেতৃবৃন্দকে পাত্তা না দিয়ে অবজ্ঞার অভিযোগ তুলে ধরা হয়েছে।
এ সময় পরিষদের উপদেষ্টা ও কলামিষ্ট মুক্তিযোদ্ধা প্রশান্ত কুমার সাহা, সিনিয়র সহ-সভাপতি ও সেক্টর কমান্ডার ফোরাম রাজশাহী মহানগর শাখার সভাপতি মুক্তিযোদ্ধা শাহজাহান আলী বরজাহান, সহ-সভাপতি সালাউদ্দিন মিন্টু, সদস্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব মনোয়ারুল ইসলাম বকুল প্রমুখ উপস্থিত ছিলেন।
