ময়মনসিংহ মাসকান্দা পলিটেকনিক ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতাল ময়মনসিংহ লি. ডায়াগনোস্টিক ও কনসালটেশন সেন্টার সম্প্রতি উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে আইবিসিএইচ ময়মনসিংহ লিমিটেডের পরিচালক প্রফেসর ডা. ওবায়েদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ও আইবিসিএইচএমএল পরিচালক প্রফেসর ডা. কাজী শহীদুল আলম
০০০
সম্প্রতি ব্র্যাক ব্যাংক লিমিটেড ও গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স কোম্পানি (জিডিসিএল) যৌথভাবে যশোরে খামার মালিকদের সচেতনতা কর্মসূচি আয়োজন করেছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—গ্রামীণ পুনর্গঠন ফাউন্ডেশনের (আরআরএফ) নির্বাহী পরিচালক ফিলিপ বিশ্বাস, গ্রীন ডেল্টা বিমা কোম্পানির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মাহবুবুর রহমান, ব্র্যাক ব্যাংকের স্মল বিজনেস (পশ্চিম) প্রধান নজরুল ইসলাম, এগ্রিকালচার ফিন্যান্স ও এমএফআই বিভাগের প্রধান এস এম সাইফুল ইসলাম প্রমুখ
০০০
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক গতকাল রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত আইসিটি মন্ত্রণালয়ে ইস্টার্ণ ব্যাংক লিমিটেড (ইবিএল)-এর এটিএম ও ড্রপবক্স সেবার উদ্বোধন করেন। ইবিএল ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী আলী রেজা ইফতেখার এবং রিটেইল ও এসএমই ব্যাংকিং প্রধান এম খোরশেদ আনোয়ারসহ অন্যরা এ সময় উপস্থিত ছিলেন
০০০
মানি লন্ডারিং প্রতিরোধ, সন্ত্রাসে অর্থায়ন ও বাণিজ্যভিত্তিক মানি লন্ডারিং শিরোনামে এক্সিম ব্যাংকের বার্ষিক বামেলকো সম্মেলন ২০১৯ সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএফআইইউ প্রধান আবু হেনা মোহা. রাজী হাসান। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী ড. মোহাম্মদ হায়দার আলী মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন
