ঈদে ওয়ালটন এসি কিনলে লাখ টাকার ক্যাশ ভাউচারের সুযোগ

আপডেট : ২৩ জুলাই ২০১৯, ২২:৫৮

ঈদুল আজহা উপলক্ষ্যে দেশব্যাপী চলমান ডিজিটাল ক্যাম্পেইন সিজন ৪-এর আওতায় এয়ার কন্ডিশনার বা এসি ক্রেতাদের বেশ কিছু সুবিধা দিচ্ছে ওয়ালটন। এর মধ্যে রয়েছে লাখ লাখ টাকার ক্যাশব্যাক, নিশ্চিত ক্যাশ ভাউচার, নগদ ছাড়, ফ্রি ইন্সটলেশন, এক বছরের বিদ্যুত্ বিল ফ্রি পাওয়ার সুযোগ। আছে এক্সচেঞ্জ অফার- অর্থাত্ যে কোনো পুরনো এসি বদলে নতুন এসি কেনার সুযোগ।

কোরবানি ঈদকে সামনে রেখে ক্রেতাদের জন্য ‘এই ঈদে ডাবল ধামাকা, এসি কিনলে লাখ টাকা’ শীর্ষক ক্যাম্পেইন ঘোষণা করেছে ওয়ালটন। এর আওতায় দেশের যে কোনো ওয়ালটন প্লাজা, পরিবেশক ও ই-প্লাজা থেকে ওয়ালটন এসি কিনে রেজিস্ট্রেশন করলেই ক্রেতা পেতে পারেন এক লাখ টাকার ক্যাশ ভাউচার বা ক্যাশব্যাক। রয়েছে ফ্রি ইন্সটলেশন কিম্বা এক বছরের বিদ্যুত্ বিল ফ্রি পাওয়ার সুযোগ। থাকছে নিশ্চিত ক্যাশ ভাউচার পাওয়ার সুযোগ। এসব সুবিধা মিলবে ১১ জুলাই থেকে কোরবানি ঈদ পর্যন্ত।

এসব সুবিধার পাশাপাশি ওয়ালটন ই-প্লাজা থেকে এসি কেনার ক্ষেত্রে অনলাইন ক্রেতারা পাবেন নগদ ছাড় ও ফ্রি হোম ডেলিভারি।—প্রেস বিজ্ঞপ্তি