‘রিইমাজিন নেটওয়ার্কিং অ্যান্ড ডেটা সেন্টারস সামিট’ অনুষ্ঠিত

আপডেট : ২৩ জুলাই ২০১৯, ২৩:০০

ইমার্জিং নেটওয়ার্কিং অ্যান্ড সিকিউরিটি ট্রেন্ডস বিষয়টিকে গুরুত্ব দিয়ে রাজধানীর বনানী ক্লাব লিমিটেডে সম্প্রতি অনুষ্ঠিত হলো অ্যারে নেটওয়ার্কস প্রেজেন্ট ‘রিইমাজিন নেটওয়ার্কিং অ্যান্ড ডেটা সেন্টারস সামিট’।

ব্যাবসায়িক প্রতিষ্ঠানগুলো তাদের কর্মতত্পরতা বাড়াতে, সহজ করতে এবং দ্রুতগতি সম্পন্ন করতে ডিজিটাল টেকনোলজি ব্যবহার করছে। আর সেই প্রযুক্তির একটি মাধ্যম হিসেবে কাজ করে অ্যাপ্লিকেশন। বর্তমানে যেসব অ্যাপ্লিকেশন ও প্রযুক্তি ব্যবহূত হয় নেটওয়ার্কগুলো তাদের প্রয়োজন ও চাহিদানুযায়ী তাল মিলিয়ে চলে।

সামিটে বক্তব্য রাখেন স্মার্টডাটা টেকনোলজিসের ম্যানেজিং ডিরেক্টর এ কে এম ফজলুর রহমান, অ্যারে নেটওয়ার্কস টেকনোলজির ডিরেক্টর সঞ্জীব চৌহান, অ্যারের নর্থ অ্যান্ড ইস্টের বিজনেস হেড মিস্টার আশ্বিন মিত্তাল, ইস্ট ইন্ডিয়া অ্যান্ড সার্কের রেজিওনাল ম্যানেজার অজয় মোহন্তিসহ অনেকে। সেমিনারে বক্তারা নেক্সট জেন নেটওয়ার্কিং ইন ডেটা সেন্টার, ইমার্জিং নেটওয়ার্কিং অ্যান্ড সিকিউরিটি ট্রেন্ডস, অ্যালাইনিং নেটওয়ার্কিং অ্যান্ড হাইপারকনভার্জড ইনফ্রাস্ট্রাকচার বিষয়ে আলোচনা করেন। বক্তারা, বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশের অর্থনৈতিক অগ্রযাত্রায় ব্যাবসায়িক প্রতিষ্ঠানগুলোকে নেটওয়ার্ক এবং আপডেট ডিজিটাল টেকনোলজি ব্যবহার করা জরুরি বলে মন্তব্য করেন।

অনুষ্ঠানে দেশি-বিদেশি আইটি এক্সপার্ট ছাড়াও দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তা, ব্যাংকাররা উপস্থিত ছিলেন।—প্রেস বিজ্ঞপ্তি