বার্সেলোনা প্রাক-মৌসুম প্রীতি ম্যাচে চেলসির কাছে ২-১ গোলে হেরেছে। কোপা আমেরিকার পর ছুটি কাটিয়ে এখনো বার্সেলোনায় ফেরেননি দলের অধিনায়ক লিওনেল মেসি। ফলে গতকাল মঙ্গলবার জাপানের সাইতামা স্টেডিয়ামে খেলাটিতে দলে ছিলেন না তিনি। মেসিহীন বার্সেলোনার বিপক্ষে খেলার শুরু থেকেই আধিপত্য ছিলো চেলসির। ম্যাচের ৩৪তম মিনিটে ট্যামি আব্রাহামের এগিয়ে যায় লন্ডনের ক্লাবটি। ৮০ মিনিটে রস বার্কলের গোলে জয় একরকম নিশ্চিতই হয়ে যায় চেলসির। ৯১ মিনিটে বার্সেলোনার সান্ত্বনাসূচক গোলটি করেন ইভান রাকিটিচ। শনিবার জাপান সফরে নিজেদের দ্বিতীয় ম্যাচে আন্দ্রেস ইনিয়েস্তার দল ভিসেল কোবের মুখোমুখি হবে বার্সা।
