তারকা বচন

আপডেট : ২৩ জুলাই ২০১৯, ২৩:১৫

আমি যেকোনো নাটক, চলচ্চিত্র, টেলিফিল্মের চিত্রনাট্য পাওয়ার পর ধীরে ধীরে চরিত্রটির ভেতর প্রবেশ করার চেষ্টা করি। নিজের মধ্যে ধারণ করার চেষ্টাও করি। সে জায়গা থেকেই কাজটি করি কিংবা এক ধরনের সামঞ্জস্যতা রেখে কাজ করি। এটা তো আর হুট করেই হয় না, ধীরে ধীরে হয়। আর আমি যদি সতর্ক থাকি কিংবা চরিত্রটিকে খুঁজে পাই, তখন সেটি আরো বিশ্বাসযোগ্য হয়ে ওঠে। আমি যে চরিত্রটিতে অভিনয় করি সেটির আরো কাছাকাছি যাওয়ার চেষ্টা করি। কিন্তু আমি মনে করি, কোনো চরিত্রকে আকর্ষণীয় করে তোলা অভিনয়শিল্পীর কাজ নয়!

 

অভিনয় ও চরিত্র নির্বাচন প্রসঙ্গে

অভিনেতা ফজলুর রহমান বাবু