নিজের প্রথম ওভারেই উইকেট পেলেন শান্ত

আপডেট : ০২ জুলাই ২০২৫, ১৮:১৩

চতুর্থ উইকেট জুটির মতোই বড় হতে শুরু করছিল পঞ্চম উইকেট জুটি। একাধিক বোলিং পরিবর্তনেও সাফল্যের দেখা পাচ্ছিলেন না মেহেদি হাসান মিরাজ। তাই ৩২তম ওভারে ভিন্ন কিছু করার চেষ্টা করে বাংলাদেশ। বোলিংয়ে আসেন নাজমুল হোসেন শান্ত। অনিয়মিত এই অফ স্পিনার আক্রমণে এসেই জুটি ভেঙেছেন।

চতুর্থ বলটি অফ স্ট্যাম্পের বাইরে করেছিলেন শান্ত। খানিকটা এগিয়ে এসে উড়িয়ে মারতে চেয়েছিলেন জানিথ লিয়ানাগে। টাইমিং না হওয়ায় সীমানার কাছে তানজিম সাকিবের হাতে ধরা পড়েন এই ব্যাটার। এটি শান্তর ওয়ানডে ক্যারিয়ারের দ্বিতীয় উইকেট।

৩২ ওভার শেষে শ্রীলঙ্কার সংগ্রহ ৫ উইকেট হারিয়ে ১৫৪ রান। 

এর আগে ইনিংসের প্রথম ওভারেই মেইডেন নেন তাসকিন আহমেদ। দ্বিতীয় ওভারে দারুণ বোলিং করেছেন তানজিম সাকিবও। দুই প্রান্ত থেকেই দারুণ শুরুর পর উইকেট পেতে খুব বেশি সময় অপেক্ষা করতে হয়নি বাংলাদেশকে। নিজের দ্বিতীয় আর ইনিংসের চতুর্থ ওভারে বাংলাদেশকে প্রথম ব্রেক-থ্রু এনে দেন সাকিব।

নিজের প্রথম ওভারেই উইকেট পেলেন শান্ত

চতুর্থ ওভারের প্রথম বলটি অফ স্ট্যাম্পের বেশ খানিকটা বাইরে করেছিলেন সাকিব। পেস ছিল সঙ্গে অতিরিক্ত বাউন্সও। আর তাতেই টাইমিং করতে পারেননি। এজ হয়ে বল চলে যায় উইকেটকিপার লিটন দাসের গ্লাভসে। সাজঘরে ফেরার আগে ৮ বল খেলেও রানের খাতা খুলতে পারেননি নিশাঙ্কা।

নিশাঙ্কা ফেরার পর আর বেশিক্ষণ টিকতে পারলেন না আরেক ওপেনার নিশান মাদুশকা। পঞ্চম ওভারের তৃতীয় বলটি অফ স্ট্যাম্পের বাইরে করেছিলেন তাসকিন, সেখানে ইনসাইড এজ হয়ে স্ট্যাম্প ভেঙেছে মাদুশকার। তার ব্যাট থেকে এসেছে ১৩ বলে ৬ রান।

ইত্তেফাক/এমএস