রবীন্দ্রসংগীত সন্ধ্যা

আপডেট : ২৩ জুলাই ২০১৯, ২৩:১৬

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের অপূর্ব সৃষ্টি থেকে অনিন্দ্য সুন্দর কিছু গানের পরিবেশনা নিয়ে এক রবীন্দ্রসংগীত সন্ধ্যার আয়োজন করেছে বাংলাদেশ রবীন্দ্রসংগীত শিল্পী সংসদের শিল্পীবৃন্দ। ঢাকার সেগুন বাগিচাস্থ শিল্পকলা একাডেমির জাতীয় সংগীত ও নৃত্যকলা মিলনায়তনে আজ সন্ধ্যা ৭টায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।