মিন্নির জামিন চেয়ে পুনরায় আবেদন

আপডেট : ২৩ জুলাই ২০১৯, ২৩:৫৬

বরগুনার আলোচিত রিফাত শরীফ হত্যা মামলার প্রধান সাক্ষী ও নিহত রিফাতের স্ত্রী আয়শা সিদ্দিকা মিন্নির জামিন চেয়ে গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় পুনরায় আদালতে আবেদন করা হয়। আদালত আগামী ৩০ জুলাই জামিন শুনানির দিন ধার্য করেছেন। দুপুরে বরগুনার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আসাদুজ্জামান শুনানির এই দিন ধার্য করেন।

এ বিষয়ে মিন্নির আইনজীবী অ্যাডভোকেট মাহবুবুল বারী আসলাম বলেন, ‘সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মিন্নির জামিন নামঞ্জুর হওয়ায় জেলা ও দায়রা জজ আদালতে মিস কেস হিসেবে মিন্নির জামিন শুনানির আবেদন করি। পরে আদালত শুনানি শেষে নিম্ন আদালতের নথি তলব করে আগামী ৩০ জুলাই মিন্নির জামিন শুনানির দিন নির্ধারণ করে।’