নরসিংদীতে ভূমিহীনদের মাঝে দলিল হস্তান্তর

আপডেট : ২৪ জুলাই ২০১৯, ০০:২২

ভূমিহীনদের মাঝে দলিল হস্তান্তর, ই-নামজারি কার্যক্রম, গণ-শুনানি ও ভূমিসেবা অবহিতকরণ ক্যাম্পেইন গত সোমবার সকালে নরসিংদী সদর উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। নরসিংদী সদর উপজেলা ভূমি অফিস কর্তৃক আয়োজিত উক্ত ক্যাম্পেইনে সভাপতিত্ব করেন নরসিংদীর অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সুষমা সুলতানা। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান উম্মুল হাছনা। এছাড়া অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উম্মুল হাছনার একান্ত সচিব ডা. মো. মফিজুর রহমান, নরসিংদী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আলী, প্রফেসর গোলাম মোস্তাফা মিয়া, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এইচ এম জামেরী হাসান ও সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি)  মো. শাহআলম মিয়া প্রমুখ। অনুষ্ঠানে নরসিংদী সদর উপজেলার ৩৭ ভূমিহীন পরিবারের মধ্যে প্রত্যেককে ৫ থেকে ১০ শতাংশ জমি বরাদ্দ দেন। তন্মধ্যে সোমবার ১১ ভূমিহীন পরিবারকে তাদের নামে বরাদ্দকৃত জমির দলিল আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।