আশা ইউনিভার্সিটিতে কর্মশালা অনুষ্ঠিত

আপডেট : ২৪ জুলাই ২০১৯, ০০:২৩

আশা ইউনিভার্সিটি বাংলাদেশের ইংরেজি বিভাগের ইংলিশ ক্লাব বিশ্ববিদ্যালয়ের আইকিউএসির কনফারেন্স কক্ষে গত ২০, ২১ ও ২২ জুলাই, ‘কমিউনিকেশন স্কিলস ডেভলপমেন্ট’ শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়।

কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডীন ও ইংরেজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. আবু দাউদ হাসানের সভাপতিত্বে উক্ত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশা ইউনিভার্সিটি বাংলাদেশের উপাচার্য প্রফেসর ড. ডালেম চন্দ্র বর্মণ। অধ্যাপক ড. আবু দাউদ হাসান, প্যাডক জিনস লিমিটেডের সাপ্লাই চেইন প্রফেশনাল এন্ড টিম মেম্বার সাইদুর রহমান এবং বাংলাদেশ বেতার এবং টেলিভিশনের উপস্থাপক ও গীতিকার এম এ রশীদ যোগাযোগ দক্ষতা বিষয়ের বিভিন্ন দিক নিয়ে উপস্থাপন করেন। ইংরেজি বিভাগের শিক্ষকমণ্ডলী, ইংলিশ ক্লাবের সদস্যবৃন্দ ও ছাত্রছাত্রীরা কর্মশালাটিতে অংশগ্রহণ করেন। —প্রেস বিজ্ঞপ্তি