রাজধানীর উত্তরায় অবস্থিত মাইলস্টোন কলেজের কৃতী ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠান সোমবার কলেজের প্রশাসনিক ভবনের সেন্ট্রাল হলে হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাইলস্টোন কলেজের প্রতিষ্ঠাতা ও উপদেষ্টা কর্নেল (অব.) নুরন্ নবী। বিশেষ অতিথি ছিলেন ডিয়াবাড়ি ক্যাম্পাসের অধ্যক্ষ প্রফেসর মো. সহিদুল ইসলাম, প্রশাসনিক ক্যাম্পাসের অধ্যক্ষ লে. কর্নেল (অব.) এম. কামালউদ্দিন ভূঁইয়া এবং মাইলস্টোন কলেজের পরিচালক মো. মাসুদ আলম প্রমুখ। অনুষ্ঠানে ২০১৯ সালে মাইলস্টোন কলেজ থেকে এইচএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ছাত্র-ছাত্রীদের শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়। এবছর এই কলেজ থেকে বাংলা ও ইংরেজি মাধ্যমে ২ হাজার ২১১ জন ছাত্র-ছাত্রী এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে। পাশের হার ১০০%। জিপিএ-৫ পেয়েছে ৮৪৮ জন। —প্রেস বিজ্ঞপ্তি
