কক্সবাজারের রামু উপজেলার দুর্গম পাহাড়ি এলাকা গর্জনিয়ার কালিবইন্ন্য বালুরঘোনা রাবার বাগান থেকে যুবকের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে গর্জনিয়া ফাঁড়ির পুলিশ লাশটি উদ্ধার করে রামু থানায় নিয়ে আসে।
নিহত আবদুল মোতালেব রামুর গর্জনিয়া ইউনিয়নের দক্ষিণ থোয়াঙ্গারকাটা এলাকার হাজী মো. হাসান ওরফে ডবল হাজির ছেলে।
রামু থানার ওসি (তদন্ত) মিজানুর রহমান বলেন, নিহত যুবকের বিরুদ্ধে একাধিক ডাকাতির মামলা রয়েছে নাইক্ষ্যংছড়ি থানায়। ডাকাত গ্রুপে বনিবনা না হওয়ায় সংঘর্ষে তিনি মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে।
