সন্তোষ কুমার দাস
দৈনিক ইত্তেফাক পত্রিকার কোটালীপাড়া উপজেলা সংবাদদাতা গৌরাঙ্গ লাল দাসের বাবা ও কোটালীপাড়ার ঐতিহ্যবাহী সিন্ধান্তবাড়ী শ্রীশ্রী বুড়াঠাকুর (শিব) মন্দিরের সাবেক সেবাইত সন্তোষ কুমার দাসের ১১তম মৃত্যুবার্ষিকী ছিল গতকাল। এ উপলক্ষ্যে তার পরিবারের পক্ষ থেকে উপজেলার পশ্চিমপাড় গ্রামের নিজ বাসভবনে প্রয়াতের আত্মার শান্তি কামনায় গীতা পাঠ, সংকীর্তনসহ বিভিন্ন ধর্মীয় কর্মসূচি শেষে ভোগ প্রসাদ নিবেদন করা হবে। তার আত্মারশান্তি কামনায় আত্মীয়, বন্ধু ও শুভানুধ্যায়ীদের প্রার্থনা করতে পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।
সুশীল কুমার পাল
নর্থ বেঙ্গল সুগার মিলস্ শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের প্রতিষ্ঠাতা, সুগার ওয়ার্কার্স ফেডারেশন অব বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, জাতীয় শ্রমিক লীগের সাবেক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, বাকশাল (শ্রমিক ফ্রন্ট) কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য, বাংলাদেশের খ্যাতি সম্পন্ন এবং বহির্বিশ্বে প্রশংসিত শ্রমিক নেতা স্বর্গীয় সুশীল কুমার পাল-এর গতকাল ছিল ৩৫তম মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষ্যে নর্থ বেঙ্গল সুগার মিলস্ পৌরমহাশ্মশানে পরিবারের পক্ষ থেকে তার স্মৃতিবেদিতে পুষ্পঅর্পণ এবং প্রার্থনা সভার আয়োজন করা হয়।
