রাজধানীর খিলক্ষেত থেকে ‘নিখোঁজ’ জনতা ব্যাংকের উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) মুশফিকুর রহমান বাসায় ফিরেছেন। রোববার (৬ জুলাই) সকালে তিনি বাসায় ফেরেন। তার পরিবার বলেছে, মুশফিকুর জানিয়েছেন, ভুল করে বাসায় মুঠোফোন রেখে বের হয়েছিলেন। এরপর কুয়াকাটায় ঘুরতে যান। মুঠোফোন না থাকায় যোগাযোগ করতে পারেননি।
এর আগে গত শুক্রবার দুপুর সাড়ে ১২টার পর থেকে মুশফিকুরের কোনো খোঁজ পাচ্ছিল না তার পরিবার। এ ঘটনায় মুশফিকুরের সন্ধান চেয়ে তার পরিবার খিলক্ষেত থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করে।
মুশফিকুরের ভাই জিয়াউর রহমান বলেন, ‘টানা তিন দিন (ব্যাংক) বন্ধ পাওয়ায় তিনি (মুশফিকুর) কুয়াকাটায় ঘুরতে গিয়েছিলেন। যাওয়ার সময় ভুল করে মোবাইল ফোন রেখে গিয়েছিলেন। সেখান থেকে ফেরার গাড়ি মিস করেছেন, এ জন্য পরদিন ফিরতে পারেননি। শনিবার বিকেলে আমাদের বিষয়টা জানান। এরপর আজ সকালে তিনি বাসায় ফিরে এসেছেন। একটা ভুল–বোঝাবুঝি হয়েছে।’

