জাতীয় পার্টিতে যোগ দেওয়ায় ঢাকা মহানগর উত্তর বিএনপির দুই নেতাকে বহিষ্কার করা হয়েছে। তাদের প্রাথমিক পদও খারিজ করা হয়েছে। বহিষ্কৃতরা হলেন—ঢাকা মহানগর উত্তর বিএনপির সহ-সভাপতি হাজী মো. শামসুল হক ও সাংগঠনিক সম্পাদক সৈয়দ মঞ্জুর হোসেন মঞ্জু। তারা গত সোমবার জি এম কাদেরের হাতে ফুল দিয়ে জাতীয় পার্টিতে যোগদান করেন।
ঢাকা মহানগর উত্তর বিএনপির এক জরুরি সভায় তাদের দল থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও দীর্ঘদিন দলীয় কোনো কর্মসূচিতে অংশগ্রহণ না করার কারণে সভায় সর্বসম্মতিক্রমে তাদের দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়।
