টাঙ্গাইলে বাস-সিএনজি সংঘর্ষে নারীসহ ৩ জন নিহত

আপডেট : ০৭ জুলাই ২০২৫, ১৫:৩৯

টাঙ্গাইলের ধনবাড়িতে বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নারীসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন।

সোমবার (৭ জুলাই) দুপুরে ঢাকা-জামালপুর মহাসড়কের বাঘিল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ধনবাড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম শহীদুল্লাহ বিষয়টি নিশ্চিত করে জানান, সংঘর্ষের পর ঘটনাস্থলেই একজন নিহত হন। পরে হাসপাতালে নেওয়ার পর আরও দুজন মারা যান।

নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আহত ব্যক্তিকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ইত্তেফাক/এএইচপি