বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে দল ঘোষণা করেছে পাকিস্তান। সালমান আগাকে অধিনায়ক করে ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে পিসিবি। এই দলে জায়গা পাননি বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান ও শাহিন শাহ আফ্রিদি।
এছাড়া পেসার নাসিম শাহকেও রাখা হয়নি এই স্কোয়াডে। এছাড়া চোটের কারণে বাংলাদেশ সিরিজে দেখা যাবে না অলরাউন্ডার শাদাব খান ও পেসার হারিস রউফকে।
পাকিস্তানের স্কোয়াডে প্রথমবারের মতো ডাক পেয়েছেন উদীয়মান পেসার সালমান মির্জা ও ব্যাটার আহমেদ দানিয়াল। আগামী ১৬ জুলাই ঢাকায় পা রাখবে পাকিস্তান ক্রিকেট দল।
মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ২০, ২২ ও ২৪ জুলাই তিনটি টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে। এর আগে চলতি বছরের মে মাসে ঘরের মাঠে বাংলাদেশকে ৩-০ ব্যবধানে টি–টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ করেছিল পাকিস্তান।
পাকিস্তানের টি-টোয়েন্টি স্কোয়াড: সালমান আলী আগা (অধিনায়ক), আবরার আহমেদ, আহমেদ দানিয়াল, ফাহিম আশরাফ, ফখর জামান, হাসান নওয়াজ, হুসেইন তালাত, খুশদিল শাহ, মোহাম্মদ আব্বাস আফ্রিদি, মোহাম্মদ হারিস (উইকেটরক্ষক), মোহাম্মদ নওয়াজ, সাহিবজাদা ফারহান, সাইম আইয়ুব, সালমান মির্জা এবং সুফিয়ান মুকিম।
