শিল্প ও বন্দর নগরী খুলনাতে অন্য স্থানের মতো নৌযান শ্রমিকরা অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু করেছে। গত মঙ্গলবার রাত ১২টার পর থেকে এ ধর্মঘট শুরু হয়েছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত এ ধর্মঘট অব্যাহত থাকবে বলে জানিয়েছেন লঞ্চ লেবার অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক মো. ফারুক হোসেন মাস্টার।
তিনি বলেন, ১১দফা দাবি রয়েছে। দাবিগুলো হলো, প্রত্যেক শ্রমিককে মালিকদের পক্ষ থেকে পরিচয়পত্র, নিয়োগপত্র এবং সার্ভিস বুক দিতে প্রদান, সামাজিক নিরাপত্তার জন্য জীবন বীমা চালু, সরকারি ব্যবস্থাপনায় প্রভিডেন্ট ফান্ড করা, খোরাকি ভাতা, কর্মকালীন মৃত্যু হলে মৃত ব্যক্তির পরিবারকে ১০লাখ প্রদান, নৌপথে সন্ত্রাসী, চাঁদাবাজি বন্ধ, ভারতগামী জাহাজের ল্যান্ডিং পাশ, সমুদ্র ভাতা, মাস্টার ড্রাইভারদের ইনচার্জ ভাতা প্রদান এবং মাস্টার ড্রাইভার পরীক্ষার অনিয়ম দূর ও মেরিন কোর্টের হয়রানি বন্ধ করা।
আরও পড়ুন: গাজীপুরে ধর্ষক বাবার যাবজ্জীবন কারাদণ্ড
ফারুক হোসেন বলেন, সারা দেশের ৮লাখ শ্রমিক এ ধর্মঘট পালন করছে। গত মঙ্গলবার রাত ১২টার পর থেকে এ ধর্মঘট শুরু হয়েছে। ধর্মঘটের ফলে খুলনা, মংলা ও নওয়াপাড়া থেকে কোন প্রকার জাহাজ, কার্গো, তেলবাহী ট্যাংকার থেকে মালামাল খালাস ও ওঠানো বন্ধ রয়েছে। এ ছাড়াও নদী পথে লঞ্চ চলাচলও বন্ধ রয়েছে।
ইত্তেফাক/নূহু
