চার বছর বয়সে আমার মেয়ের শরীরে গরম পানি পড়ে মারাত্মকভাবে পুড়ে যায়। তখন তাকে প্রাণে বাঁচাতে পারলেও তার বুকের অংশটুকুতে স্বাভাবিকতা ফিরিয়ে আনতে আরো কয়েকধাপে অস্ত্রোপচার প্রয়োজন। বর্তমানে মেয়ের বয়স ১২ বছর। বাড়ন্ত এ বয়সে মেয়ের বুকের অংশটুকু বাড়তে পারছে না। ফলে তার শরীর বৃদ্ধিতে বাধা পড়ছে। চিকিত্সকরা বলেছেন, মেয়েকে স্বাভাবিক জীবনে ফিরে আনা সম্ভব। তবে তার জন্য একাধিক অস্ত্রোপচারে প্রয়োজন ৭ থেকে ৮ লাখ টাকা। এতো টাকা বাবা মনিরের পক্ষে সংগ্রহ করা সম্ভব নয়। তাই তিনি সমাজের বিত্তবান ও হূদয়বানদের প্রতি সাহায্যের আবেদন জানিয়েছেন। মনির বলেন, আমার একমাত্র মেয়ে সারা বিনতে মনির, সিদ্ধেশ্বরী গার্লস স্কুলের ৪র্থ শ্রেণির ছাত্রী। সারা মনির জন্য সাহায্য পাঠানোর ঠিকানা— মোহাম্মদ মনিরুল ইসলাম মনির, একাউন্ট নম্বর- ০০১১১০০১২০০৪৮, উত্তরা ব্যাংক, মালিবাগ শাখা। অথবা বিকাশ করতে পারেন- ০১৯১৮১৩৫১৮২।
