যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন থেকে দেশটির নৌবাহিনীর 'গোপন' ক্ষেপণাস্ত্র প্রযুক্তি পাচারের চেষ্টা করার অভিযোগে একজন চীনা নাগরিককে আটক করা হয়েছে।
কিয়েভের এসবিইউ নিরাপত্তা পরিষেবা বুধবার (৯ জুলাই) দাবি করেছে, চীনা ছেলেটি কিয়েভের একটি কারিগরি বিশ্ববিদ্যালয়ের ২৪ বছর বয়সী প্রাক্তন ছাত্র। চীনে বসবাসকারী বাবা তার ছেলের 'গুপ্তচরবৃত্তির কার্যকলাপ' সমন্বয় করার জন্য ইউক্রেনে ভ্রমণও করেছিলেন।
নিরাপত্তা পরিষেবা আরও দাবি করেছে, এই দুই জন 'ইউক্রেনীয় 'RK-360MC নেপচুন' ক্ষেপণাস্ত্র ব্যবস্থার গোপন নথি অবৈধভাবে চীনে রপ্তানি করার চেষ্টা করছিল।'
এ ঘটনার পর বৃহস্পতিবার (১০ জুলাই) চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং বলেছেন, চীনা পিতা ও পুত্রের বিষয়টি এখনো 'যাচাই' করছে বেইজিং।
তিনি বলেন, 'যদি চীনা নাগরিকরা জড়িত থাকে, তাহলে আমরা... আইন অনুসারে চীনা নাগরিকদের বৈধ অধিকার এবং স্বার্থ রক্ষা করব।'
কিয়েভের সঙ্গে রাশিয়ার গুরুত্বপূর্ণ মিত্র বেইজিংয়ের মধ্যে সম্পর্ক টানাপোড়েনপূর্ণ। ইউক্রেন এবং পশ্চিমারা চীনকে বাণিজ্যের মাধ্যমে রাশিয়ান আক্রমণে সহায়তা করার এবং মারাত্মক ড্রোন হামলাসহ প্রযুক্তি সরবরাহ করার অভিযোগ করেছে।
ইউক্রেন আরও দাবি করেছে বলেছে, কয়েক ডজন চীনা নাগরিককে রাশিয়ার সেনাবাহিনী নিয়োগ করা হয়েছে এবং যুদ্ধে পাঠানো হয়েছে।
