মৃত্যুবার্ষিকী

আপডেট : ০৪ ডিসেম্বর ২০১৮, ২২:০১

আলহাজ সামসুদ্দিন সরকার

গাজীপুর মহানগরের প্রবীণ পরিবহন নেতা ও রোটারিয়ান আলহাজ সামসুদ্দিন সরকারের পঞ্চম মৃত্যুবার্ষিকী আজ বুধবার। এ উপলক্ষে তার পরিবারের পক্ষ থেকে এবং গাজীপুর জেলা সড়ক পরিবহন কর্মচারি ইউনিয়ন, পরিবহন মালিক সমিতিসহ বিভিন্ন সংগঠন দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির মধ্যে রয়েছে মরহুমের কবর জিয়ারত, পুষ্পস্তবক অর্পণ, কোরআনখানি ও মিলাদ মাহফিল। তার ছেলে গাজীপুর মহানগর যুবলীগের আহবায়ক কামরুল আহসান সরকার রাসেল সকলকে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন।