যশোরের চৌগাছায় মুন্না রহমান (১৪) নামে এক স্কুলছাত্র গত ২০ জুলাই রবিবার থেকে নিখোঁজ রয়েছে। সে উপজেলার পাতিবিলা শাহজান আলী মাধ্যমিক বিদ্যালয়ের ৯ম শ্রেণির মানবিক বিভাগের ছাত্র। চৌগাছা সদর ইউনিয়নের ঢেকিপোতা গ্রামের ট্রাক চালক রোকনুজ্জামানের ছেলে মুন্না।
জানা গেছে, চার বছর বয়স থেকেই উপজেলার পাতিবিলা ইউনিয়নের বড় নিয়ামতপুর গ্রামে নানা আনিছুর রহমানের বাড়িতে থেকে লেখাপড়া করছিল মুন্না।
মুন্নার মামা মিলন হোসেন বলেন, কয়েকদিন নিয়মিত স্কুলে না যাওয়ায় আমার পিতা অর্থাৎ মুন্নার নানা আনিছুর তাকে পড়ার জন্য ২০ জুলাই রবিবার বকুনি দেয়। এ সময় মুন্না নিজের সাইকেল নিয়ে বেরিয়ে যায়।
আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় প্রেমের ঘটনায় ছাদ থেকে ফেলে তরুণকে হত্যা
পরে আত্মীয়-স্বজন সকলে মিলে সম্ভাব্য সকল স্থানে খোঁজ করা হয়। কিন্তু মুন্নাকে আর পাওয়া যায়নি।
ইত্তেফাক/নূহু
