বরগুনার আলোচিত রিফাত শরীফ হত্যাকাণ্ডে গ্রেফতার আরিয়ান শ্রাবণের জামিন আবেদন না-মঞ্জুর করেছেন আদালত। বুধবার সকাল ১০টার দিকে বরগুনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের ভারপ্রাপ্ত বিচারক ইয়াসিন আরাফাত শ্রাবণের জামিন আবেদন না-মঞ্জুর করেন।
এ বিষয়ে আরিয়ান শ্রাবণের আইনজীবী অ্যাডভোকেট গোলাম মোস্তফা কাদের বলেন, সকাল ১০টার দিকে বরগুনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আরিয়ান শ্রাবণের জামিন শুনানি করেন তিনি। পরে শুনানি শেষে আদালতের বিচারক ইয়াসিন আরাফাত শ্রাবণের জামিন আবেদন না-মঞ্জুর করেন।
আরও পড়ুন: চৌগাছায় স্কুলছাত্র নিখোঁজ
এর আগে গত ৮ জুলাই আরিয়ান শ্রাবণকে রিফাত শরীফ হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে গ্রেফতার করে পুলিশ। পরে দুই দফার রিমান্ড শেষে গত ১৮ জুলাই রিফাত হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে বরগুনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় আরিয়ান শ্রাবণ। এ সময় আদালতের বিচারক মোহাম্মদ সিরাজুল ইসলাম গাজী তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। এরপর থেকেই বরগুনা জেলা কারাগারে রয়েছেন আরিয়ান শ্রাবণ।
ইত্তেফাক/নূহু
