জলঢাকায় স্কুল শিক্ষকের বিরুদ্ধে ছাত্রী ধর্ষণের অভিযোগ

আপডেট : ২৪ জুলাই ২০১৯, ১৮:২৫

নীলফামারীর জলঢাকায় এক স্কুল শিক্ষকের বিরুদ্ধে ছাত্রী ধর্ষণের অভিযোগ উঠেছে। অভিযুক্ত ওই শিক্ষকের নাম নজরুল ইসলাম (৫২)। সে উপজেলার শৌলমারী ইউনিয়নের সিংড়িয়া বালারডাঙ্গা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক।

এ ঘটনায় ওই ছাত্রীর মা বাদী হয়ে নজরুল ইসলামকে প্রধান ও অজ্ঞাত আরও দুইজনকে আসামি করে মঙ্গলবার রাতে থানায় অভিযোগ দায়ের করেছেন। 

অভিযোগ সূত্রে জানা যায়, গত সোমবার গভীর রাতে পৌরশহরের বাসিন্দা নবম শ্রেণির ওই ছাত্রীর শয়নকক্ষে প্রবেশ করে একই এলাকার মৃত মফিজ উদ্দিনের ছেলে সহকারী শিক্ষক নজরুল ইসলাম ও তার দুই সহযোগী। এ সময় ছাত্রীর মা চিৎকার করলে অভিযুক্ত নজরুল ইসলাম তার হাত-পা বেঁধে ছাত্রীটিকে মুখ বেঁধে পাশের রান্না ঘরে নিয়ে ধর্ষণ করে।

আরও পড়ুন: মায়ের স্পর্শ ছাড়াই ঢাকায় ফিরে গেলো রেনুর অবুঝ দুই শিশু

এ বিষয়ে জলঢাকা থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) বদরুদ্দোজা বলেন, ‘অভিযোগের বিষয়টি তদন্তাধীন রয়েছে।’

এদিকে জলঢাকা থানার ওসি মোস্তাফিজুর রহমানের সঙ্গে কথা হলে তিনি জানান, এ ঘটনায় একটি অভিযোগ পেয়েছেন।

ইত্তেফাক/নূহু