মিন্নির সঙ্গে জেলগেটে দেখা করলেন সুপ্রিমকোর্টের আইনজীবী

আপডেট : ২৪ জুলাই ২০১৯, ১৮:৪১

বুধবার দুপুর ১টার দিকে বরগুনা জেলগেটে গিয়ে আয়শা সিদ্দিকা মিন্নির সঙ্গে দেখা করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী সাইফুর রহমান সোহাগ। এ সময় তাঁর সঙ্গে ছিলেন মিন্নির নিযুক্ত বরগুনা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মাহবুবুল বারী আসলাম। 

অ্যাড. মাহাবুবুল বারী আসলাম জানান, আয়শা সিদ্দিকা মিন্নি শারীরিকভাবে অসুস্থ। তার হাটতে সমস্যা হচ্ছে। মিন্নি আইনজীবীদের জানিয়েছেন, তাকে নির্যাতন ও ভয় দেখিয়ে পুলিশ স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে বাধ্য করেছে। মিন্নি তার জবানবন্দি প্রত্যাহার করতে চায়। তার নিযুক্ত আইনজীবী মাহবুবুল বারী আসলাম, মিন্নিকে জবানবন্দি প্রত্যাহারের পদ্ধতির বিষয়ে অবগত করেন। 

আরো পড়ুন: কেরালায় হাতির তাড়া খেয়ে কোনমতে প্রাণ বাঁচান ব্রিটিশ প্রধানমন্ত্রী

রিফাত হত্যা মামলায় এ পর্যন্ত ১৫ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। তারা সবাই ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। প্রধান আসামি নয়ন বন্ড ২ জুলাই পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয়েছে। মামলার এজাহারভুক্ত ১২ আসামির মধ্যে এখনও চারজনকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। 

ইত্তেফাক/এমআই