কালিহাতীতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু

আপডেট : ২৪ জুলাই ২০১৯, ১৯:০৬

কালিহাতীতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক নারীর মৃত্যু হয়েছে। তার বয়স আনুমানিক ৪৫। বুধবার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার এলেঙ্গা পৌরসভার রাজাবাড়ী রেল ক্রসিং এলাকায় এই  দুর্ঘটনা ঘটে।

বঙ্গবন্ধু সেতুপূর্ব স্টেশন ইনচার্জ মাসুম আলী খান জানান, রাজশাহী থেকে ছেড়ে আসা ঢাকাগামী সিল্ক সিটি ট্রেনটি উপজেলার রাজাবাড়ী এলাকায় পৌঁছালে অজ্ঞাত ওই নারী রাস্তা পার হবার সময় ট্রেনের নিচে  কাটা পড়ে মারা যান।

আরও পড়ুন: সীতাকুণ্ডে খানাখন্দকে ভরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক

এ প্রতিবেদন লেখা পর্যন্ত নিহত নারীর নাম ঠিকানা জানা যায়নি।

ইত্তেফাক/নূহু