‘ফুল এইচডি’

আপডেট : ২৪ জুলাই ২০১৯, ১৯:৫৭

প্রতি রবি, সোম, মঙ্গল ও বুধবার রাত ৮টা ৩০ মিনিটে মাছরাঙা টেলিভিশনে প্রচার হচ্ছে ধারাবাহিক নাটক ‘ফুল এইচডি’। অরণ্য আনোয়ারের রচনা ও পরিচালনায় এতে অভিনয় করেছেন মোশাররফ করিম, সানজিদা প্রীতি, তারিক আনাম খান, আবুল হায়াত, আরফান আহমেদ, রাশেদ মামুন অপু, রোবেনা রেজা, জুঁই করিম, দীপান্বিতা, সুষমা সরকার, শামীমা নাজনীন প্রমুখ।

টানা ২ বছর সিনেমা ব্যবসায় লোকসান দিচ্ছে তরুণ প্রযোজক ইফতেখার আলম। এ সময় একদিন তাঁর অফিসে আসে আবুল কালাম মোহাম্মদ সামসুদ্দীন নূর নামের অদ্ভুত এক লোক। সে আসে সিনেমার কাহিনি নিয়ে!