শিশুদের মানসিক বিকাশ ও উন্নয়নে অবদানের জন্য

শিশু সংগঠক বিটুকে সংবর্ধনা

আপডেট : ২৪ জুলাই ২০১৯, ২০:০৩

শিশুদের মানসিক বিকাশ ও উন্নয়ন কাজে বিশেষ অবদানের জন্য ভারতের কলকাতায় ব্রাহ্মণবাড়িয়া শিশু নাট্যমের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক নিয়াজ মোহাম্মদ খানকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

কলকাতায় লিভিং আর্ট আয়োজিত আন্তর্জাতিক শিশু-কিশোর চিত্রকলা প্রদর্শনী ও প্রতিযোগিতায় তাঁকে সংবর্ধনা দেওয়া হয়।

গত ৬ জুলাই বিকেলে কলকাতার চলচ্চিত্রকার সত্যজিত্ রায় অডিটোরিয়ামে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট লেখক ও সাহিত্যিক সমরেশ মজুমদার। বিশেষ অতিথি উপস্থিত ছিলেন কলকাতা আই সি আর-এর আঞ্চলিক পরিচালক গৌতম দে, বাংলাদেশ উপ-হাইকমিশনের  প্রথম প্রেস সচিব ড. মুহম্মদ মুফাকরুল ইকবাল, কলকাতার বিশিষ্ট চিত্রশিল্পী দেবব্রত চক্রবর্তী, অসীম কাপুর ও গৌতম ঘোষ। অনুষ্ঠানে কলকাতার রাশিয়ান বিজ্ঞান ও সাংস্কৃতিক বিভাগের প্রোগ্রাম অফিসার গৌতম ঘোষ বিটুকে উত্তরীয় পড়িয়ে দেন ও তাঁর হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন লিভিং আর্টের নির্বাহী পরিচালক চিত্রশিল্পী বিপ্ল­ব গোস্বামী।

অনুষ্ঠানে কবি, শিল্পী, চলচ্চিত্রকার, নারী নেত্রী, ক্রীড়া সংগঠক, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।