ফটো ক্যাপশন

আপডেট : ২৪ জুলাই ২০১৯, ২০:১৬

জাতীয় শুদ্ধাচার কৌশল বাস্তবায়নে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডের নির্বাহী কর্মকর্তাদের মধ্যে শুদ্ধাচার পুরস্কার-২০১৮ প্রদান করা হয়েছে। সম্প্রতি রাজধানীর একটি হোটেলে ব্যাংকের অর্ধবার্ষিক ব্যাবসায়িক সম্মেলনে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসেক মো. আলী নির্বাচিতদের মধ্যে এই পুরস্কার প্রদান করেন। এ সময় অন্যান্যের মধ্যে ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আবদুল আজিজ, উপব্যবস্থাপনা পরিচালকদ্বয় মো. মোস্তফা খায়ের ও মো. জহুরুল হক উপস্থিত ছিলেন

০০

সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড ও আজগর আলী হাসপাতালের মধ্যে ২২ জুলাই একটি করপোরেট চুক্তি স্বাক্ষরিত হয়। সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক কাজী তউহীদ উল আলম ও আজগর আলী হাসপাতালের সিনিয়র জেনারেল ম্যানেজার (মার্কেটিং ও বিজনেস ডেভেলপমেন্ট) কবির উদ্দিন তুষার নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। এসময় এসআইবিএলের মার্কেটিং ইউনিটের প্রধান মোহাম্মদ ইলিয়াস খান, কার্ড ডিভিশনের ইনচার্জ জি এম নুরুজ্জামানসহ উভয় প্রতিষ্ঠানের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন

০০

নতুন ঠিকানায় (এ এইচ এন টাওয়ার ১৩,১৫ বীর উত্তম সি আর দত্ত রোড,বাংলামোটর, ঢাকা-১০০০) এক্সিম ব্যাংকের কারওয়ান বাজার শাখা সম্প্রতি উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী ড. মোহাম্মদ হায়দার আলী মিয়া। এ সময় প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন নির্বাহী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন

০০

লাফার্জহোলসিম বাংলাদেশ লিমিটেড (এলএইচবিএল)-এর অঙ্গীভূত প্রতিষ্ঠান লাফার্জ উমিয়াম মাইনিং প্রাইভেট লিমিটেডকে (এলইউএমপিএল) মাইনিং পরিবেশ ও খনিজ সম্পদ রক্ষণাবেক্ষণের জন্য পুরস্কৃত করেছে ইন্ডিয়ার ব্যুরো অব মাইনস। দশম মাইনস অ্যান্ড মিনারেল কনজারভেশন উইক ২০১৮-১৯-এর সমাপনী অনুষ্ঠানের প্রধান অতিথি ইন্ডিয়ান ব্যুরো অব মাইনস-এর রিজিওনাল কন্ট্রোলার অব মাইনস পি কে ভট্টাচার্য এলইউএমপিএল প্রতিনিধির হাতে পুরস্কার তুলে দেন এবং পরপর তৃতীয়বারের মতো এই অর্জনের জন্য অভিবাদন জানান