রংপুর জজকোর্টে হাজিরা দিতে এসে আসামির মৃত্যু

আপডেট : ২৪ জুলাই ২০১৯, ২০:১৪

রংপুরের চিফ জুডিশিয়াল জজকোর্টে হাজিরা দিতে এসে কোর্টের বাথরুমে হৃদরোগে আক্রান্ত হয়ে এক আসামির মৃত্যু হয়েছে। গতকাল বুধবার সকাল ১০টায় জজকোর্টের বাথরুমে গিয়ে সাইদ সিকদার (৬০) মৃত্যুবরণ করেন। 

আরও পড়ুন: সাভারে গণপিটুনীতে নিহত নারীর পরিচয় পাওয়া গেছে

এ ব্যাপারে অ্যাডভোকেট মো. শাহিন জানান, সাইদ সিকদার ব্র্যাকের চেক ডিজঅনার মামলায় একজন আসামি। তার বাড়ি কাউনিয়া উপজেলার নিজ পাড়া গ্রামে। তিনি জজকোর্টে হাজিরা দিতে এসেছিলেন। তার মামলা নং ২৩৪/১৮।

ইত্তেফাক/নূহু