এক্সিম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক পুনর্নিয়োগ

আপডেট : ২৪ জুলাই ২০১৯, ২০:১৭

এক্সিম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী ড. মোহাম্মদ হায়দার আলী মিয়া পুনর্নিয়োগ লাভ করেছেন, যা ২৫ জুলাই ২০১৯ থেকে কার্যকর হয়েছে। তিনি ২০১২ সাল থেকে এ দায়িত্ব পালন করে আসছেন। ড. মোহাম্মদ হায়দার আলী ১৯৮৪ সালে প্রবেশনারি অফিসার হিসেবে তাঁর ব্যাংকিং জীবনের সূচনা করেন। ২০০০ সালে তিনি ভাইস প্রেসিডেন্ট হিসেবে এক্সিম ব্যাংকে যোগদান করেন এবং বিভিন্ন শাখার ব্যবস্থাপক ও প্রধান কার্যালয়ের ফরেন এক্সচেঞ্জ, ইনভেস্টমেন্ট, মানবসম্পদ বিভাগসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন।  — প্রেস বিজ্ঞপ্তি