বড় ধরনের সহিংস অপরাধের সংখ্যা বাড়েনি : প্রেস উইং

আপডেট : ১৪ জুলাই ২০২৫, ১৭:১৮

চলতি বছর দেশে অপরাধের হার উল্লেখযোগ্যভাবে বেড়েছে, বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত এমন খবর জনমনে আতঙ্ক ও নিরাপত্তাহীনতা সৃষ্টি হয়েছে।

প্রধান উপদেষ্টার প্রেস উইং সোমবার এক বিবৃতিতে জানায়, ২০২৪ সালের সেপ্টেম্বর থেকে ২০২৫ সালের জুন পর্যন্ত সরকারি অপরাধ পরিসংখ্যান বিশ্লেষণে দেখা যায়, চলতি বছর বড় ধরনের অপরাধের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে- এমন দাবি সঠিক নয়।

পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী, গত ১০ মাসে বড় ধরনের অপরাধের প্রবণতা স্থিতিশীল রয়েছে।

May be an image of ‎blueprint, floor plan and ‎text that says '‎মাসের মাম ডাকান্তি দসজ অপরাধ পরিসংখ্যান দাঙ্গা বিচার নিক্ষেপ ৩৪৪ অপছরণ گان নির্াততন জ্ুল ২০২৫ ২০২৫ এপ্রিল ২০২৫ মার্ট ২০২৫ বেন্রয়ারি জানুয়ারি সিঁধেল ৪৯২ আক্র্ান্ কারণে চুর্ি ১৮৪১ 0סש ৮০ রপুকত মামনা আইন বিকারক মাদকদ্ব্য ২৪৪ ৭২২ ١٩۵۳ চোরা- চালান রজুকত সর্বমোট ২২৯ ১৫৭ ২০৩ ২০২৪ মমলা ٩٩٩ ৭২৯১ ፃፁድዓ 8ሕት ১৮৭ 8880 ፃል ሳ সেন্টেম্মর ১৮২ ፃፁ።ኽ ১৫১৬৭ ১৬০৪৫ ৪৩১৯ ১৫৩ ቁኔ0 8092 ১২৫ ৬৬০৩ १২৭ මරර8 ১১৭৪ ১৬২৪০ ৩৬৩২ እነህ ២៩៦៦ 七な ፀነቆይ ১২৭২৬ ৬৩১৮ ২৩৩ ১৪৫৭২ ১৩৭৩৪ ፀሂኔ ራ ዕቅገ షరిా8 ১৯৪ ৩২৭২ ነ0 もとし ১২৮ ১৪৩৬ έσο ১৮২৭ ৩৮১৭৬ ১৫১ ১৭ত২ ১৩৪১৫ ১২৫৪৫ 88ክሲ‎'‎‎

বিবৃতিতে আরও বলা হয়, পরিসংখ্যানে বড় ধরনের অপরাধের দ্রুত বাড়ার কোনো লক্ষণ নেই। বাস্তবে বেশিরভাগ গুরুতর অপরাধের হার কমছে বা একই পর্যায়ে রয়েছে। তবে কিছু নির্দিষ্ট অপরাধের ক্ষেত্রে সামান্য বৃদ্ধির প্রবণতা লক্ষ্য করা গেছে।

প্রেস উইং নাগরিকদের প্রতি সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেছে, আইনশৃঙ্খলা বাহিনীর ওপরও বিশ্বাস রাখতে হবে। কারণ অপরাধের হার মোটামুটি স্থিতিশীল, যাতে বোঝা যায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।

ইত্তেফাক/এনএন