র‌্যাপার হাসান আলীকে মুখোশধারী দুর্বৃত্তের ছুরিকাঘাত

আপডেট : ১৫ জুলাই ২০২৫, ১৬:৩৯

কানাডার জনপ্রিয় র‌্যাপার ‘টপ ফাইভ’ নামে পরিচিত হাসান আলীকে লন্ডন ট্যুরে মুখোশধারী দুর্বৃত্ত ছুরিকাঘাত করেছে। এ সপ্তাহের শুরুতে ঘটেছে ঘটনাটি। এতে তারকা গায়ক ঘাড়ে আঘাত পেয়েছেন।

পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য এক্সপ্রেস ট্রিবিউনের প্রতিবেদন অনুযায়ী, টরন্টোর বাসিন্দা ড্রেক টানা দিন রাত ধরে যখন শিরোনামে, তখন র‌্যাপার হাসান আলী ওয়ারলেস ফেস্টিভ্যালের কাছে ভক্তদের সঙ্গে আড্ডা দিচ্ছিলেন। এ সময় তার ঘাড়ে ছুরিকাঘাত করা হয়।

প্রতিবেদন অনুযায়ী, র‌্যাপার তার ভক্তদের সঙ্গে কথা বলার সময় একজন মুখোশধারী ব্যক্তি তার কাছে এসে ঘাড়ে ছুরিকাঘাত করে। গুরুতর জখম হওয়ার পরও সৌভাগ্যক্রমে বেঁচে যান তিনি। বর্তমানে সুস্থ রয়েছেন। তাদের পক্ষ থেকে জানানো হয়েছে যে, আঘাতের সময় বড় ধমনীতে আঘাত লাগেনি।

এ ঘটনায় কর্তৃপক্ষ সঠিক সময় বা স্থান নিশ্চিত করতে পারেনি এবং এখন পর্যন্ত হাসান আলী বা তার টিমের পক্ষ থেকে প্রকাশ্যে কোনো বিবৃতি দেয়া হয়নি। তাকে কেনই বা পেছন থেকে ছুরিকাঘাত করা হয়েছে, সেটিও স্পষ্ট নয়। তবে অনলাইন প্লাটফর্মে জল্পনা রয়েছে যে, টরন্টোর র‌্যাপ দৃশ্যে চলমান উত্তেজনার দিকে ইঙ্গিত করছে।

এ ঘটনার কয়েক ঘণ্টা আগে একটি লাইভস্ট্রিমে এ র‌্যাপার বলেছিলেন, ‘লন্ডনে কোনো প্রকৃত খুনি নেই।’ তার এই মন্তব্যকে কেউ কেউ সম্ভাব্য বিরোধী বলে মনে করছেন।

জানা গেছে, ‘ওয়াসা’ শিবিরের পরিচিত সহযোগী র‌্যাপার হোয়াই জি ও এফবিও উৎসবের জন্য লন্ডনে অবস্থান করছিলেন হাসান আলী। দুর্বৃত্তের দ্বারা আক্রমণের শিকার হওয়ার পর বাকিরা ইনস্টাগ্রাম স্টোরিজে হাসির ইমোজি পোস্ট করেছেন বলে অভিযোগ। বিষয়টিকে কেউ কেউ উপহাস বা পরোক্ষ মন্তব্য হিসেবে ব্যাখ্যা করেছেন।

প্রসঙ্গত, র‌্যাপার হাসান আলী দীর্ঘদিন ধরে কানাডিয়ান হিপ-হপের একজন বিতর্কিত ব্যক্তিত্ব। যিনি সংগীতের পাশাপাশি বিভিন্ন সময় আইনি সমস্যা ও অনলাইন ব্যক্তিত্বের জন্যও পরিচিত।

২০২১ সালে ২০ বছর বয়সী হাশিম ওমর হাশির গুলিতে মৃত্যুর ঘটনায় তার বিরুদ্ধে প্রথম ডিগ্রির হত্যার অভিযোগ উঠেছিল। ২০২৪ সাল আদালত রায় দেয়ার পর অভিযোগগুলো স্থগিত করা হয় যে, তার গানের কথা ও সোশ্যাল মিডিয়া পোস্টগুলো প্রমাণ হিসেবে ব্যবহার করা যাবে না।

ইত্তেফাক/এসএ