সাতক্ষীরার শ্যামনগরে বালিভর্তি ট্রলি উল্টে চালক শফিকুল ইসলাম মহাজন (৩০) নিহত হয়েছেন। বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে রমজাননগর ইউনিয়নে পাতড়াখোলা গ্রাম সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে। তিনি ওই গ্রামে রশিদ মহাজনের ছেলে।
দুর্ঘটনার সময় নিহতের সহযোগী মুজাহিদ গুরুতর আহত হন। তাকে স্থানীয়রা উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে।তার অবস্থা আশংকাজনক।
আরও পড়ুন: দেড় মাসের শিশুর বুকে রহস্যময় ছুরিকাঘাত
স্থানীয় মতি মোড়লের ছেলে রুহুল জানায়, ভেটখালী থেকে ট্রলিতে বালি ভর্তি করে দ্রুতগতিতে পাতড়াখোলা গ্রামে আসছিলো। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার নিচে পড়ে উল্টে যায় গাড়িটি। এ সময়ে চালক শফিকুল গুরুতর আহত হয়। তড়িঘড়ি করে তাকে উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে জরুরি বিভাগে কর্তব্যরত মেডিকেল অফিসার রাশেদুল ইসলাম রিমাম তাকে মৃত ঘোষণা করে।
ইত্তেফাক/নূহু
